প্রিয়াকে হারিয়ে
- সুদীপ্ত সরকার
মেদিনীকে অজানা লাগছে আজ মোকে ৷
মাঝে-মাঝে শূন্য-ভীড়ে বুক ফাটে আবেগে ৷
হৃদয় আমার কম্পিত পূর্ণিমার ভয়েতে ৷
থাকতে ভালো লাগে শুধু অমাবস্যাতে ৷
গোলক-ধাঁধায় পড়ে আমি হতভম্ব হয়ে ৷
বাঁচার ইচ্ছে চিরতরে ফেললাম হারিয়ে ৷
কত রঙের জীবন গেলো,গেলো সাতরঙা ৷
অতিবাহিত করে সর্ব,তমঃ সনে দাঙ্গা ৷
তোমার হিয়া করেছিলাম চুরি তোমার থেকে ৷
তোমায় হারিয়ে হারালাম আমি খুশির অন্তরটাকে ৷
সম্ভব-অসম্ভব জানি না কিছু;জানতেও আমি চাই না ৷
তোমায় পাবো নিজের করে এটাই মনস্কামনা ৷
মিলবে সুখ,মিলবে খুশি যদি গো পাই তোমায় ৷
পারলে মরীচিকা হয়েই দাও গো দেখা আমায় ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।