প্রভাতের সৃষ্টি
- সুদীপ্ত সরকার
পূবের স্নিগ্ধ হাওয়া তটিনীতে মিশছে ৷
ভোরের ওই আলোতে পাখি গান গাইছে ৷
আকাশ সুনির্মল;রবি রক্তিম ৷
ফুলগুলি ফুটতেই নিশার অন্তিম ৷
পশ্চিমের বনে গাছ হুহু করে কাঁপছে ৷
হঠাত্ আকাশে দেখি কালো মেঘ জুটেছে ৷
তর্জন-গর্জন ব্যতীত বৃষ্টি ৷
দারুণ লাগল আজ প্রভাতের সৃষ্টি ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।