বন্য প্রেম
- তিরোহিত ধানিকা
আমার সাথে যায় না তোর
থাকিস তাই দূরে
আমি মরি সকাল বিকাল
এ পথ ও পথ ঘুরে ।
ভার্সিটির ওই গলির পথে
ন'টার আগে থাকি
তোর ভাইকে সাথে দেখে
চুপিসারে ভাগি ।
ক্লাস শেষে ফেরার পথে
বান্ধবিকে সাথে নিস
লোকাল বাসে চড়িস তবু
আমাকে না সুযোগ দিস ।
আমার বাইক পুরানো তবু
ঝাঁকুনি খুব কম
বসলে পিছে টাচ লাগে না
খোদার কসম ।
ভালো না হয় না ই বাসিস
বসলে হবো ধন্য
অথচ তুই বললি আমায়
আমি নাকি বন্য ।
রাতে যখন ব্যালকনিতে
দাঁড়িয়ে তুই থাকিস
আমায় পথে হাঁটতে দেখে
মাকে কাছে ডাকিস ।
কি পাস বল তুই এসব করে
একটিবার ভাব
আমি ছাড়া কে দেবে তোর
এমনতর লাভ ।
একটিবার ভাবলি না তুই
বাঁচি কিনা মরি
না হয় তুই ও বুনো হ
বন্য প্রেম করি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।