আদর্শ মা অথবা সতেরোর খুকি
- তিরোহিত ধানিকা

(জাতীয় কবির কাছে ক্ষমা প্রার্থনা পূর্বক )

হলে ভোর
খুলে দোর
দেখি খুকি ঘুমে

মৃদু পায়
হেঁটে যাই
দেই ভালে চুমে ।

তুলে কাঁথা
ঢাকি মাথা
ঘুম যেন না ভাঙে

লঞ্চটা বজ্জাত
শব্দে ঝুপঝাপ
চলছে ও গাঙে ।

নিশীথে খুকি
ফেবুতে উকি
আরো কাজ হরেক

খুকি উঠে হাঁটলো
এইবার কাটলো
সতেরোর কেক ।



মূল কবিতা
ভোর হলো দোর খোল
খুকুমণি ওঠো রে
ঐ ডাকে জুঁই শাঁখে
ফুল খুকি ছোট রে।
খুলি হাল তুলি পাল
ঐ তরী চলল
এইবার এইবার
খুকু চোখ খুলল।
আলসে নয় সে
উঠে রোজ সকালে
রোজ তাই চাঁদা ভাই
টিপ দেয় কপালে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026