বক্রতা
- তিরোহিত ধানিকা

আমার হাঁটা ভাল্লাগেনা
খুব ই নাকি খ্যাত
তোমার হাঁটা মডেল সম
করো বাজিমাত ।



মাথা বাঁকলে দোষটা কোথায়
কোথায় এটা মানা ?
আমায় তুমি দাওনা বলে
থাকলে তোমার জানা ।


জানি জানি পারবে না তা
শুধুই ঘুরাও হাত
আকাশ পানে চাইছো কভু
দেখতে বক্র চাঁদ ।



নারী সেতো বাঁকাই ভালো
ঢেউ খেলানো দেহ
তোমার কথাই চিন্তা করো
মন্দ কইছে কেহ ?


এই পৃথিবীর সব ই ভালো
এই কথাটি শেখো
আমার হাঁটা ও ভাল্লাগবে
মনের চোখে দ্যাখো ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026