আত্ম-তৃপ্তি
- ফয়জুস সালেহীন
কবিতা হয় কিনা জানিনা
শুধু জানি মনের কয়েকটি কথা-
কয়েকটি লাইনে প্রকাশ করি।
কেহ হয়তো বলতে পারে ছাইভস্ম কি সব লিখি?
তাতে আমার কিছু আসে যায়না
কারণ, আমি চাইনা কোন প্রশংসা, কোন খ্যাতি।
আমি শুধু চাই আত্মতৃপ্তি
এটা আমার আনন্দ, আমার ভালবাসা
এটা আমার সুখ, মনের একান্ত ভাষা
এটা আমার হাসি, চোখের জল
যা আমাকে করে আন্দোলিত, ব্যাথিত কিংবা সুখী
তাই কয়েকটি চারনে লিখি
হয়তো কবিতাই হয়না
তবুও লিখি, আত্মতৃপ্তি পাই বলে লিখি।
যতদিন আত্মতৃপ্তি পাব,
ততদিন লিখে যাবো।
২১-৮-৯৫ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।