বউ ও বিজ্ঞান গবেষণা
- তিরোহিত ধানিকা

নিষিদ্ধ এক খেলা নিয়ে
সবাই যখন মত্ত
আমি তখন খুঁজতে থাকি
চাঁদের বুকের গর্ত ।

শান্তসাগর, ডিমোস -ফোবোস
চাঁদ নাকি মঙ্গলে
কোথায় থাকতো ডোডো পাখি
জলে নাকি জঙ্গলে ।

বিজ্ঞানের এই জ্ঞানটা যদি
পূর্ণতা না পায়
তবে কি আর মানুষ বল
থাকবে সভ্যতায় ?

তাইতো সব ই ছেড়েছুড়ে
হারিয়ে যাই বিজ্ঞানে
বিপদ শুধু এক জায়গাতে
বউ যদি চায় মুখপানে ।

গবেষণায় লাথি মেরে
বউ বরাবর ছুটি
বিজ্ঞানটাকে নিভিয়ে দিয়ে
তিমিরে মজা লুটি ।

শান্তসাগর, ডিমোস -ফোবোস
যেথায় থাকিস থাক
বৌয়ের বুকে চাঁদ খুঁজবো
নইলে করবে রাগ ।

বউটি আমার শুয়ে আছে
ফেলে দীর্ঘশ্বাস
বউয়ের বুকে পেলাম খুঁজে
হারানো অলিম্পাস ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026