আমি প্রকৃতি প্রেমিক, দেহলোভী নই
- তিরোহিত ধানিকা
তোমার পায়ে হাত রেখেছি নূপুর খুলবো বলে
নূপুর পরানো আমার সাজে না ।
তোমার গলা আমার অতি প্রিয়
কারণ ওটাতে বিউটি বোন অতি সুনিপুণ ।
তোমার বুকে হাত রেখেছি
কারণ উত্তপ্ত জীবিত রমনির স্ফুলিঙ্গ দেখার সাধ আমার অনেক দিনের ।
তোমার নরম, মসৃণ নাভি এখন আমার হাতে
এটা এক আদর্শ বৃত্তের আধার ।
আমি এখন তোমার ওষ্ঠ ছোঁব,
আমার অমসৃণ আঙুলে নয়,
ঐ কারুকার্যময় ঠোঁটে আমার পিপাসাতুর ঠোঁট,
দেখবো ওখানে নাকি ফিঙ্গারপ্রিন্টের মত আলাদা ছাপ থাকে ।
আমি তোমার যোনির দিকে যাবনা
ওটা তো আমার আগেই জানা আছে ।
আমার প্রয়োজনে এতসব কিছু
তাই বলে ভেবো না, আমি আবার খারাপ !
কারণ, আমি জানতে চেয়েছিলাম ।
জেনেছি ।
তুমি ই তো ভালই জানো
আমি প্রকৃতি প্রেমিক, দেহলোভী নই ।
আর একথা বলতে দ্বিধা নেই ----
তুমি প্রকৃতির অপরূপ সৃষ্টি ।
7/2/14
Bela 3:30
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।