মনচোর
- তিরোহিত ধানিকা

দুরন্ত এক মেয়ের প্রেমে পড়তে এ মন চায়
রোজ রাতে যে আলতা দিতে সাধবে তার পায় ।

মেঘ করে খুব বৃষ্টি এলে আমায় কাছে ডেকে
কাব্য বলবে মিষ্টি হেসে মাথা বুকে রেখে ।

রোজ সকালের আলসেমিতে যে ভাঙ্গাবে ঘুম
চায়ের কাপটি হাতে ধরে কপালে দেবে চুম ।

বিকেলটি যার অবসরে ভাবনায় আমি আসবো
নিত্যদিনই নতুন করে তাকেই ভালবাসবো ।

সে মেয়েটির কণ্ঠে থাকবে কথার রাশিমালা
আমার তরে মন দুয়ারে ঝুলবে না কোনো তালা ।

এমন মেয়ে আমার ঘরে আলো হয়ে রবে
সুখ সপ্ন যে বুন্তে পারে আঁখির পল্লবে ।

নিশিরাতের আধারেতে করতে পারে মান
অবসরে আমায় নিয়ে রচে তাহার গান ।

এমন মেয়ে পেলে আমি না হতেই ভোর
লাইন দিতে দাঁড়িয়ে যাবো হতে মনচোর ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026