মনের মহাজন
- তিরোহিত ধানিকা

নীল চুড়িতে সাজলে নীলা
করিনা আর খেয়াল
ওর আর আমার মাঝে এখন
কনক্রিটের দেয়াল ।

আমি এখন খুব ই বিজি
সকল কাজে তাড়া
চাইবো না আর বলছি তোকে
পায়ে দিলে ও পাড়া ।

যখন আমি পাইনি তোকে
আটকালো কি দিন
পারিস কি না কর না মনে
ঐ দিনটার সিন ।

ভীষণ কষ্টে যেতো যখন
আমার প্রতিদিন
তখন থেকেই একজন ই
দিতো প্রেম ঋণ ।

এখন আমি মহা সুখি
নেই কোন আর রাগ
ধেত্তেরি তুই যা না এখন
সামনে থেকে ভাগ ।

যাবার আগে একটি কথা
শুনতে চাইলে শোন
তোর ছোটবোন শিলা ই আমার
আসল মহাজন ।

আরও যদি শুনতে চাস
তোর ভাবিকে ডাক
প্রতিটা ক্ষণ চষে বেড়াই
যার মনের বাগ ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026