প্রিয়তমা
- পঙ্কজ শীল
নিঃশব্দে একা;জানালার ফাঁকে-
দীর্ঘশ্বাস ফেলি।
উড়ে যায় কবিতার পাতা...
তোমার যৌবন লোভে আমি সক্রেটিস!
বড় মাপের চিন্তাবিদ
শুকিয়ে গেছে রক্ত মাংস কিংবা কলিজা
তোমার স্থায়ীত্ব মৃত্তিকা ১০০ মাইল দূরে ফেলে চলে এসো।
তোমার চুলের মুটি ধরে -
রাক্ষুসে মাছের মতো খাবো তোমার টকটকে লাল ঠোঁট!
আলিঙ্গন করে মেটাবো আমার ক্ষুধা...
চলে এসো হে প্রিয়তমা,চলে এসো
.
২৮.০৬.২০১৭ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।