মানুষ মারা থামা
- পঙ্কজ শীল
মানুষ যখন মানুষ মারে
কেউ বলেনা কথা,
শোকের ঘরে বসে বসে
কাঁদে মানবতা।
হায় রে মানুষ করলি একি!
মানুষ নিয়ে খেলা?
পাপ করিলেই পাবি সাজা
বুঝবি তখন ঠেলা!
মানুষ হলো জীব বিধাতার
শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ,
জেনে-শুনে ক্যান যে তোরা
নিজে নিজেই নষ্ট...
ওরে মানুষ আর মারিসনা
মানুষ মারা থামা,
মানুষ জীবের প্রাণ বাচিঁয়ে
মানবতা নামা।
১৯.০৬.২০১৭ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।