ছড়াঃ স্মৃতিচারণ
- তিরোহিত ধানিকা
শহর থেকে অনেক দূরে
অনেকটা পথ অনেক ঘুরে
পেরিয়ে গেলে বন ,
তারপরে এক ছোট্ট গ্রাম
জলমা * সে গাঁয়ের ই নাম
সেথায় পড়ে থাকবে তোমার মন ।
দূরের পথ দিয়ে পাড়ি
পৌঁছে যখন যাবে বাড়ি
দেখবে সেথায় ছোট্ট একটা ঘর,
সেই বাড়ির সে কর্তামশাই
জড়িয়ে নেবে ভালবাসায়
সইবে না তার ত্বর ।
ঐ বাড়ির সে রানিমাতা
দেখবে তার আঁচল পাতা
তোমার পায়ের তলে,
একটু তুমি কষ্ট পেলে
একটু তুমি ভুলে গেলে
চোখ ভেজাবে জলে ।
তুমি যখন করবে খেলা
চারদিকে তার বসবে মেলা
বলবে বাহবা বেশ ,
সন্ধ্যা কালে শিউরে বসে
গল্প বলা হলে , শেষে
দেখাবে তোমায় জোনাক পোকার দেশ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।