দেবালপন
- তিরোহিত ধানিকা
"সত্য ত্রেতা দ্বাপর কলি
সবকাল ই যাচ্ছে চলি
তবু তোমায় পাচ্ছি না তো
বলতে হবে আর কত । ''
"এমন কি তোর লাভের আশায়
ডাকিস আমায় ভালবাসায়
আমার কাছে যা চাস
সবার কাছে হাত বাড়াস ।"
"সবার মাঝে থাকলে তবে
নর মরে ক্যান বলতে হবে
দেবত্ব দাও সবার মাঝে
ঘটুক ভালো সকল কাজে ।"
"দেব হয়ে তো আছিস বাপু
শুধরে যা শুধুই রিপু
তারপরে তুই তাকিয়ে দ্যাখ
নিজেই হবি হতবাক ।"
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।