কথোপকথন
- তিরোহিত ধানিকা
""ওর মাঝে কি দেখছ তুমি
আমার মাঝে নেই
আমি ও তোর যত্ন করে
চুলে গোলাপ দেই ।
আলতার দাগ আমার পায়ে
রক্তের মতই লাল
তবু কেন পিটপিটিয়ে
খুঁজছিলে গো কাল ।
হাতে আমার কাঁচের চুড়ি
গলায় মনিহার
পায়ে আছে জোড়া পায়েল
শোভা বাড়ায় পা'র ।
নীল টিপেতে আমি সাজি
একবারও কি তাকাও
যখন তখন আমার সামনে
তাকে তুমি ডাকাও ।
কানের দুলটা পরি না আর
তোমার খারাপ লাগে
সত্যি বলছি বল না গো
গা জ্বলে যে রাগে । ""
""কিছুই তুল্য নয় গো তোমার
তুমি ই সবার সেরা
তোমার মাঝে আমার বাস
সকল সপ্নঘেরা ।
ভালোবাস অধিক আমায়
তাইতো এমন হয়
সত্যি বলছি তোমার শুধু
অন্য কারো নয় । ""
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।