ঋণ শোধ
- তিরোহিত ধানিকা
দুখ সাগরে আমি ভাসি
তুমি হাসো অন্তঃপুরে
তুমি তাকে কাছে ডাকো
আমি সরি যোজন দূরে ।
তুচ্ছ হয় আর ক্ষুদ্র হই
তবু ও তো ছিলাম
তুমি আমার প্রেমটাকে আজ
করেই দিলে নিলাম ।
এমনি করে মরার মাঝে
কাটছে প্রতিদিন
আরেকটা ঘা মেরে যাও
শুধতে প্রেমের ঋণ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।