আচার খাওয়া !!
- তিরোহিত ধানিকা

অফিসের মহিলা কেরানি
একবার চেয়েছিল চারআনি
দিয়েছিল তিরোহিত
তখন ছিল শীত
গাছে তখন কুল পাকে
মহিলা ডাকে তাকে ।

তিরোহিত এগোলো
দিলো মেয়ে টাকাগুলো
আরে মেয়ে করো কি
ছি! ছি ! ছি! ছি!

অতঃপর মেয়েটি
হয়ে লাজে গুটিসুটি
হতে চাইলো পার
বলল একদিন খাওয়াবো আচার ।

তিরোহিত তারপরে
বলল আহারে
কতদিন খাইনা ভাবো
ঠিক আছে, ঠিক আছে, নিশ্চয় যাবো ।

এরপর হররোজ
তিরোহিত নেই খোঁজ
মেয়ে বলে ঠিক আছে
আমের মুকুল ধরে গাছে ।

আম সব পেকে গেলো
আচার না এলো
বছর হতে পার
বাকি নেই কোন আর ।

একদিন সুন্দর সকালে
জগিং এর কালে
পৌঁছালো তিরোহিত
তখনো ছিল শীত ।

মেয়েটি এসে
বিস্ময়ে হেসে
বলে , আচার বানাতাম কবে
মশলা যদি দিতে তবে ।

কথা শুনে অতঃপর
খুঁটিতে দিয়ে ভর
তিরোহিত গতি বাড়ালো পা'র
থাকলো পড়ে তার সপ্নের আচার ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026