রামদা
- তিরোহিত ধানিকা

পড়তে পারো এই ছড়াটা রাম দা টা কে নিয়ে
আমরা কজন যাচ্ছি খেতে নিলয় কাকুর বিয়ে
শফিক, রাম, সেতু, রবিন যাচ্ছি বহুদূর
ডেসটিনেশন খুব বেশি নয় ! সুদূর দিনাজপুর ।

একটা বাস রিজার্ভ তবুও বাকি অধিক জন
ঠিক তখনই নিলয় কাকা বললে, এদিক শোন
তোরা কজন যুবক আছিস বি আর টি সি তে আয়
আমরা তবে এখন যাচ্ছি থাকলো গুডবাই ।


কাকু গেলে আমরা ক উঠি লাইনের বাসে
মোদের দেখে নেড়ি কুত্তা ও দাঁত খিচিয়ে হাসে ।
যাচ্ছিলাম বেশ ভালোই তবে রামের পেলো হিসু
দড়াম করে পায় পড়লো ,কর না একটা কিছু ।

ভাল্লাগে না এসব আর বললাম, এইতো নামো
নেমেই বলে , কি যে করি আছে পেটের ব্যামো
আগে ছিল শুধুই হিসু এখন বড় বাথরুম
মাঝরাতে তাই ওকে নিয়ে পড়লো চিন্তার ধুম ।

মাঝরাতেতে দাঁড় করিয়ে লাইনের সেই বাস
বললাম ওরে দ্রুত করে সেরে নে তোর কাজ
পাঁচটা মিনিট , দশটা মিনিট, পনের মিনিট গেলো
ড্রাইভার সাব চেঁচিয়ে বলে এবার কি ওর হোলো ।


রামদা কোথায় ?রামদা কোথায়? চেঁচিয়ে মোরা উঠি
তখনি দেখি যাত্রীসব করছে ছোটাছুটি ।
কেউ বা আবার পুলিশেতে করল তখন ফোন
মোদের ঘিরে পাহারাতে আরও কয়েকজন ।


পুলিশ এসে লাঠি দিয়ে মারলো মোদের বেশ
ঠিক তখনি রাম এসে বলল হাগা শেষ ।
বাঁকা চোখে চেয়ে পুলিশ বলল এডা কেডা?
কেঁদে কেঁদে বলি তখন এই টা রাম দা ।


লজ্জা পেয়ে সবাই যখন উঠলো আবার গাড়িতে
আমরা তখন ফিরছি কজন আমাদের ই বাড়িতে
রাম দাদা কে রামদা ডাকায় যে হাল মোদের হোলো
এখন আমরা বেঁকেই হাঁটি ,নয়তো আর ষোল ।



(বি দ্র এই রকম একটা ছড়া আমি ২০২৩/০৪ সালে একটা ম্যাগাজিনে পড়েছিলাম । খুব ভালো । কিন্তু কিছুতেই লাইনগুলো মনে করতে পারছিলাম না । কিন্তু থিমটা ঠিক ই মনে ছিল । কি আর করার লিখেই ফেললাম । এই ছড়াটার প্রথম সৃষ্টিকর্তাকে জানাই সশ্রদ্ধ সালাম ।)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026