পদ্য ভূত / আমার কুমারিত্ব
- তিরোহিত ধানিকা

পদ্য লেখার এই ভূতটা যেদিন যাবে তোমার
কথা দিচ্ছি সেদিন থেকে থাকবে না আর কুমার
নামের কুমার না চলে যাক নয়তো সে কোন বিত্ত
তোমার তোরে বিলিয়ে দেবো আমার কুমারিত্ব।

ভেবে দ্যাখ আমায় পাবে ,দেখবে আমায় নগ্ন
তোমার পরশে ভঙ্গুর হবো, পাবে আমায় মগ্ন
রোজ অফিসের পরে যদি ও ফিরতে তোমার হয়
তোমার জন্য করবো আমি রাতটা শান্তিময় ।

নতুন ফুলের মোহে যেমন অলিকুল ছোটে
তেমনি সুধা পাবে তুমি আমার অবুঝ ঠোঁটে
সেই সুধাতে ক্লান্ত হয়ে ঝরবে যখন ঘাম
সেই সময়ে খুলে দেবো বুকের জামার বোতাম ।

সবকিছুই তো হইনি শেষ আর বাকি আছে
দূর থেকে কি পাবে বল এসো আরও কাছে
শর্ত শুধু পদ্য লেখা দিতেই হবে বাদ
তবে তোমায় দেবো আমি আসল আমার! স্বাদ ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026