অলি সরকার- এর লেখা
- পঙ্কজ শীল
মাগো তোমায় ভালোবাসি
সবার চেয়ে বেশি,
তুমি আমার ধ্যান-সাধনা
রাঙা মুখের হাসি।
তোমায় ছাড়া এই জগতে
কেমনে বলো থাকি,
আমায় একা ফেলে তুমি
দিবে না তো ফাঁকি?
মাগো তুমি আমার চোখে
দুই নয়নের আলো,
তোমার সন্তান বড় হয়ে
জ্বালবে মশাল-আলো।
তুমিই মহান ত্রিভূবনে
আমার শ্রেষ্ঠ মাতা,
তুমি আমার ধর্ম-কর্ম
ইতিহাসের পাতা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।