চিঠির ভাষা
- পঙ্কজ শীল

আজই আমি লিখবো চিঠি,আমার প্রিয়ার কাছে ফোনের ভাষা ভাল্লাগেনা চিঠিতে মন নাচে! চিঠির ভাষা নেই কেনো আজ,কাঁদি মনের দুখে সকাল-দুপুর চিঠি পেলে হাসতো প্রিয়া সুখে। চিঠি হলো মনের ভাষা,ফোনে বলা যায়না ফোনগুলি আজ রোগ-জীবানু! চিঠি হৃদয় আয়না। চিঠি হলো মান-অভিমান, মায়ের মুখের হাসি মোবাইল হলো মান-অবসান,বিরাট সর্বনাশী! মোবাইল-ফোনে ফিরিত করে,হারায় বাড়ি-গাড়ি, দেওয়ার জন্য সাধ থাকেনা,প্রিয়ার ওই লাল শাড়ী। শাড়ীর বায়না লিখা ছিলো সোনার চিঠির মাঝে, 'আমি প্রিয়র বউ হবো কি!' ভাবতো সকাল-সাজে। চিঠির জন্য আমার মাতা প্রতীক্ষা ওই মাসে ছেলের চিঠি পেলে মাতা,প্রাণ খুলে যে হাসে। চিঠির মাঝে যত ভাষা, সেই ভাষা নেই ফোনে! চিঠির মাঝেই বিষাদ-বৃষ্টি দু-নয়নের কোণে। তবু তোমরা চিঠি লিখো প্রিয়দেরই কাছে বাংলার বুকে একটাই দাবী,চিঠি যেনো বাঁচে। চিঠির ভাষায় আকুল পরাণ,অন্তর ভরা সুখে, চিঠির ভাষা প্রাণের ভাষা,লালন করি বুকে। ০৪.০৮.২০১৭ ইং জামালগঞ্জ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026