নিঃসঙ্গতা
- Khokon Reza (খোকন রেজা)
তুমিই আমার নিঃসঙ্গতা
তুমি আমার কাকডাকা-ভোর
ভবিষ্যতের স্বপ্নালোকের বিশ্বরাণী
এলোমেলো কোলাজ মেলার বিচিত্রা।
তুমিই আমার কোলের বালিশ
তোমায় নিয়েই যত নালিশ
ঘুমহারা ঘুম তোমায় নিয়ে
অভিযোগের সবকিছুতেই তুমি রাবিশ।
তোমার চালে তোমার ভালে
সবকিছু যায় রসাতলে
তুমিই বুড়ি তুমি ষোড়শী
নাচাও তুমি হাসাও তুমি সবই চলে তোমার তালে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।