মুজিব বিনে
- মোশারফ রিপন - ভালোবাসার প্রতিদানে
পানি বিনে মাছ যেমন
মুজিব বিনে বাঙাল।
পিতা ছাড়া সন্তান যেমন
ভালোবাসার কাঙাল।
তোমার ডাকে সাড়া দিলো
সাত কোটি সন্তান ।
আদেশ ছিলো তোমার পিতা
স্বাধীন সূর্য আন !
রক্ত -প্রাণ -ইজ্জত দিলো
তোমার ডাকের তরে।
স্বাধীন সুর্য এনেও পিতা
হারাইলাম তোমারে।
মুজিব মানেই বীর বাঙালী'র
স্বাধীন বাংলাদেশ।
ভুলতে পারি নি পিতা তোমায়
ভুলে নি বাংলাদেশ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
নাগেশ্বরী ,কুড়িগ্রাম ৫৬৬০।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।