বালি ঝলসানো জ্যোৎস্না
- আবু জাফর বিশ্বাস
সাঁঝের বেলা মেঘের ভেলা ঝিরি-ঝিরি বাতাস,
সাদা মেঘের ফাঁকে আবছা দেখা নীল আকাশ।
রাত নামলো শুরু হলো ঝিঁ-ঝিঁ পোকার ডাক,
কখনোবা পাল্লা দিয়ে হুক্কা-হুয়া শেয়ালের হাক।
জোনাকিরা টিপটিপ আলো জ্বেলে খেলছে লুকোচুরি,
ছেড়া মেঘের ফাঁকে তারার আলোয় আকাশ নিলম্বরী।
খানিক দূ্রে নদীর পাড়ে বকের সারি ঘুমে অকাতর,
ছায়ায় ঘেরা মায়ায় ভরা গ্রামটিও যেন নিরব-নিথর।
মেঘ সরে গিয়ে রূপোর থালায় উঁকি দিল মায়াবী চাঁদ,
প্রকৃতি ফিরে পেলো স্পন্দন, কেটে গেল তিমির রাত।
ঝাউবনে মাতাল হাওয়া, উত্তাল ঢেউ খেলে মোহনায়,
নদীর মাছের শরীরে ঝিলিক দিলো রূপালী জ্যোৎস্নায়।
গাছের ছায়ারা এঁকে দিলো যেন আলোছায়ার আল্পনা,
নদীর মোহনায় লুটোপুটি খায় বালি ঝলসানো জ্যোৎস্না।
বালুচরে নিঃসী্ম শূ্ন্যতায় শিশিরের মত জ্যোৎস্না ঝরায়,
দু’হাত ভরে পান করি চাঁদের শরাব জ্যোৎস্না মেখে গায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।