বৈশাখের বৃষ্টি
- আবু জাফর বিশ্বাস
চৈত্রের কাটফাঁটা রোদ্দুর, শুষ্ক দাবদাহ,
নেই হিমেল হাওয়া নেই শৈত্য প্রবাহ।
উত্তপ্ত পিচঢালা পথ, মৃত্তিকা ফেটে চৌচির,
প্রকৃতি বিবর্ণ, পশু-পাখি চাই শান্তির নীড়।
অসহ্য গরম মৃত্তিকায় খাঁখাঁ রৌদ্রের ঢেউ,
জীব-উদ্ভীদ বৃক্ষরাজি, শান্তিতে নেয় কেউ।
চাতকের ন্যায় সবাই চাই এক ফোটা বৃষ্টি,
অবশেষে ঈশান কোণে কালমেঘের সৃষ্টি।
কিষাণ-কিষাণী ছুটাছুটি করে আপন গৃহে,
মাঝিমল্লার সারেং কর্মে ব্যস্ত স্ব-স্ব আগ্রহে।
স্মরণ করছে পরম স্রষ্টার পাক দরবারে,
কালবৈশাখীর কালো যেন ক্ষতিগ্রস্থ না করে।
শুরু হলো অগ্নিঝলক মেঘ-বিজলীর গর্জন,
কালবৈশাখীর ঝড়ো হাওয়া মুষলধারে বর্ষন।
কিশোরেরা মাতে আম কুড়াতে করছে ছুঁটাছুঁটি,
ডানা মেলে হংস-পাখিরা খেলছে লুটোপুটি।
মেঘ ডাকলো নেমে এলো বৈশাখের বৃষ্টি,
জনমনে বৃষ্টির আগমনে পেলো স্বস্তির দৃষ্টি।
অকস্মাৎ এক পশলা বৃষ্টি মাটির সোঁদা গন্ধ,
হলো সজিব জীব-উদ্ভীদ এল প্রকৃতির ছন্দ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।