আবার এলো পহেলা বৈশাখ
- আবু জাফর বিশ্বাস
আজ বর্ষবরণের প্রথম দিনে,
বাঙ্গালীর নববর্ষ উৎসবের ক্ষণে।
করিবে নৃত্য ও কবিতা আবৃতি,
ভুলে সব ক্ষতি বাঙ্গালীর সংস্কৃতি।
শ্রদ্ধার সাথে হৃদয়ে গাঁথা থাক।
আবার এলো পহেলা বৈশাখ…!
দারিদ্র্যের নিস্পেষণে জর্জরিত,
আনন্দ থেকে কেউ নয় বঞ্চিত।
কানে দুল খোপায় গাঁদা ফুল,
লালপেড়ে শাড়ি পরতে করিনি ভুল।
আনন্দ উল্লাসে বৈশাখী মেলায় এসে,
সব দুঃখ ক্লান্তি ধুয়ে মুছে যাক।
আবার এলো পহেলা বৈশাখ…!
আজ গ্রামে গ্রামে বয়ছে মেলা
ভাসিয়ে সুখের ভেলা,
মাটির পুতুল কানের দুল,
পাটের ছিকা তালপাতার পাখা,
বাঁসের বাশিঁ সোলার পাখি,
ঝিনুকের ঝাকা পুঁথিরমালা গেঁথেরাখ।
আবার এলো পহেলা বৈশাখ…!
শহরে শহরের মুক্তাঙ্গনে,
কবিতা পাঠ সাংস্কৃতিক অনুষ্ঠানে।
ঢাকায় রমনার বটমূলে,
সবাই নাচবে গায়বে প্রান খুলে।
ইলিশ ভাজি পান্তা ভাত,
নববর্ষের রেওয়াজ হয়ে থাক।
আবার এলো পহেলা বৈশাখ…!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।