এলো বৈশাখ
- আবু জাফর বিশ্বাস
আজ আনন্দে মেতেছে দেশটা,
রমনার বট-মূলে তার রেশটা।
আজ পূর্বাকাশে রক্ত-লাল সূর্য,
ফুটন্ত লাল গোলাপ যেন রণ তূর্য।
লাল কৃষ্ণচূড়া রক্তস্নানে রক্তিম ধরা,
আজ সব গ্লানি ধুয়ে মুছে যাক।
আবার এলো ফিরে বাঙালির ঘরে,
নতুন করে পহেলা বৈশাখ...!
ধমনির প্রতিটি শিরায়, রক্তের প্রতিটি
কণায়; বইছে মুক্তির ঝড়,
আর করবো না সহ্য, রাখবো ধরে
ঐতিহ্য; হতে দেবনা নড়বড়।
নতুন প্রজন্ম দেখিছে স্বপ্ন,
দিয়েছে নব-চেতনার ডাক,
আবার এলো ফিরে বাঙালির ঘরে,
নতুন করে পহেলা বৈশাখ...!!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।