হোলসেল
- তিরোহিত ধানিকা
একটা মেয়ের সবটুকু সুখ,সবটুকুন ই আশা
সবটুকু সাধ,সবটুকু দুখ, সকল ভালবাসা
কিনতে চাই মনের দামে নয়তো রিটেইল ,
মেয়ে তুমি বেচবে কি তা শুধুই হোলসেল ?
মেয়ে তোমার ভালবাসায় রাখবে না কো ছল ,
বেরুক না হয় আমার কথায় কিছু অশ্রুজল।
গোয়ালা কে দেখে কেন রোজ সকালে হাসা
তাকে কি গো দিচ্ছ মেয়ে তোমার ভালবাসা ?
আমার সকল তুচ্ছ মেয়ে শুধুই তোমার তরে,
তবু ক্যানো সাঁকো পার হও অন্যের হাত ধরে ?
গোধূলিতে উঁকি মারে যখন ভয়াল রাতি
তখন কেন তাদের ডাকো আনতে মোমবাতি ?
আমায় তুমি ভালোবাসো সবটুকু মন দিয়ে
চান্দের দেশটাও আসবো ঘুরে তোমায় পাশে নিয়ে ।
মিটাবো সব স্বপ্ন তোমার , মনের সকল খেল
বেচবে কি গো ভালবাসা শুধুই হোলসেল ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।