তোমার ভালোবাসা অন্ধ
- পঙ্কজ শীল
সূর্য উঠার আগেই
তোমার ঠোঁটের কোণে চাঁদ দেখে
যখন এক কাপ অমৃত পান করেছিলাম,
তখন তোমাদের বাগানের ফুলকলিও ফুটেনি
এক জোড়া কোকিল শুধু কুহু কুহু করছিলো।
তোমার আমার চতুর্দিকে শো শো করছিলো হাওয়া।
তোমার এলোমেলো কেশগুলি টেনেছিলো আমার ঘ্রাণ।
তুমি বুঝেও না বুঝার ভান করেছিলে
তোমার ভিতর ছিলো আমার ভালোবাসা
আমি দেখতে পেরেছি; কিন্তু তুমি পারোনি
কারণ- তোমার ভালোবাসা অন্ধ।
২৮.০৯.২০১৭ ইং
কালী বাড়ি রোড,সুনামগঞ্জ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।