তুমি
- তিরোহিত ধানিকা

আমার কোন শান্তি নাই, নেই তুমি তো পাশে
তোমার সুরেল কণ্ঠ ভাসে আকাশে বাতাসে
প্রতিখনে আদেশ-নিষেধ , প্রতিখনে সোহাগ
প্রতিখনে আহ্লাদ-আবেগ , প্রতিখনে রাগ ।

দূরে তুমি , নির্ঘুম আমি ,চেয়ে থাকি ঘাসে
তুমি এখন আছো জুড়ে সকল সর্বনাশে
নিরঘুমতায় রাতটা কাটে ,জাগি রাতের বেলা
তুমি খেলো আমার সাথে ঘুম ভাঙ্গানির খেলা ।

যতই দূরে যাও না কেন ভুলিনি তো তোমায়
তোমার সকল স্মৃতি নিয়ে এখন আমি ঘুমাই
আগে ছিলে সামনে শুধুই এখন সর্ব খানে
প্রতিপলে তোমায় দেখি আমি মনে মনে ।

বাতাস যাহার গন্ধ নিয়ে সুগন্ধিতে ভরা
যার হাসিতে কেটে যেতো ধরার মাঝের খরা
সেই মেয়েটি কোথায় এখন , কোন সে গাছের ছায়
তুমি বিনে এই তিরোহিত এখন মৃতপ্রায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026