বন্য আমি
- তিরোহিত ধানিকা
আমার এখন ভীষণ রাগ ভাঙবো তোমার চুলো
রাস্তা-মাঝে ফ্যালবো ছুঁড়ে হলুদ ,পেঁয়াজ, মুলো ।
ধুলো মেখে কাঁচা মাংস করে দেবো সাবাড়
এমন কি খুব সাধ্য দেখি ডাকো আমার বাবার ।
/
দিয়াশলাইয়ের কাঠি দিয়ে পুড়িয়ে দেবো নুড়ি
তোমার সকল শাড়ি ছিঁড়ে উড়িয়ে দেবো ঘুড়ি ।
তোমার চুড়ি, গহনা, প্লেট ভাঙবো চুরমার
আমায় কিছু বলবে না গো ডাকলে আমার মা'র।
/
রোজদিন ই ব্যস্ত দেখাও , নেই তো সময় তোমার
বিয়ের পর ও আজ ও যেন আমি আগের কুমার ।
রোজ ছোঁয়া পায় তোমার হাতের খাঁচায় পোষা খরগোশ
আমায় একটু বাসলে ভালো কিসে এমন দোষ?
/
শেষ কবে যে বাসছ ভালো গেছি তা সব ভুলে
আর কটা দিন গেলেই আমার পাক ধরবে চুলে
এখন তাই ইচ্ছা খুবি বাঁচি নিজের মতো
দাও না প্লিজ , দাও না সোনা , একটা ই চুমো তো !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।