জাগ্রত কর, নির্ভয় কর হে
- আবু জাফর বিশ্বাস

‘জাগ্রত কর, নির্ভয় কর হে’ প্রতিপাদ্য সামনে রেখে,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ;
তারণ্যের বৈশাখী মহা উৎসব মঙ্গল শোভাযাত্রা,
এবার যুক্ত হলো আরো অনেক নতুন কিছু মাত্রা।

বিশাল আকৃতির হংস, ময়ুর আরো কত কারুকার্য,
মাছ, পাখি, পেঁচা, বাঘ মঙ্গল শোভাযাত্রার ভাস্কর্য।
শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকর্ম করে অনুকরণ,
তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর প্রয়াসে নতুন কর্মে বর্ষবরণ।

শুভ হালখাতা, মিষ্টিমুখ, এটাই বাঙালির কৃষ্টি,
ঢাকের বাজনায় নাচের ছন্দ, কী অপরুপ সৃষ্টি।
ফুল ও পোশাকের দোকানে যেমন উপচে পড়া ভিড়,
নতুন পোশাকে, বাহারী খাবারে, আনন্দে ভরা নীড়।

পাহাড়ী আদিবাসীরা বর্ষবরণে করে ‘বৈসাবি’ উৎসব,
নেচে-গেয়ে ফুল ভাসিয়ে আনন্দে মাতে কিশোরীরা সব।
অসম্প্রদায়ীক চেতনায় উদ্দীপ্ত হয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে,
প্রাণের স্পন্দন খুজে নিতে বাঙালির উৎব সারাদেশে।
...................
০১/০১/১৪২১


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026