তুমি দূরে চলে গেলে
- রাসেল রুশো - গোপন প্রেম

তুমি দূরে চলে গেলে আমার কি হবে ভেবে দেখেছো কখনো;
ফণিমনসা, তোমার সাময়িক অনুপস্থিতি আমার স্বীয় অস্তিত্বকে ভুলিয়ে দেয়,
ভুলিয়ে দেয় আমার চারপাশের জগত;
ঘিরে ধরে আলসেমি; হতাশায় বিচ্ছিন্ন হয়ে পড়ি বলাকা হতে ;
নাগরিক ক্লান্তির অবসন্নতায় মুষরে পড়ে আমার মানবিক চেতনা;
নিঃসঙ্গতা ভুলিয়ে দেয় আমার কর্তব্য-জ্ঞান।

তুমি কুন্তী হতে চেয়ো না, ফণিমনসা।
তোমার স্বৈরাচারে জগত উপকৃত হোক -
তুমি তা হেসে উড়িয়ে দিতে চাও!
তুমি দুর্বাসার বর পেতে চাও, তুমি ভুলে যাও পাণ্ডুপত্নী মাদ্রীকে!
ভুলে যাও কুমারীর প্রতিপালক কুন্তীভোজকে।
সূর্যদেবের প্রেমিকা নও তুমি।
তুমি জগতের ফণিমনসা,
উষর মরুর বালি রাশিও তোমার অন্ন কেড়ে নিতে পারে না,
তুমি তা ভুলে যাও! তুমি হেরে যাও আর হারতে বলো আমাদেরকে?


তুমি দূরে চলে গেলে আমি ভালো থাকবো না জেনো,
তুমি দূরে চলে যাওয়া মানে হেমায়েতপুরে আমাদের আবাস,
কিংবা আরেকটি ধূসর সময়ের আগমন।
তুমি দূরে চলে গেলে কেউ ভালো থাকবো না-
তুমি,আমি কিংবা জগতের মানবিকতা।
তুমি স্বৈরাচারী নও, তুমি ফণিমনসা, তুমি বসুধাকন্যা-
তুমি জনকের প্রগতিশীলতার শাণিত চিন্তা,
কিংবা তুমি চেতনা জাগাও হাজারো প্রাণে।
তুমি জগত হতে দূরে চলে যেও না যেন,ফণিমনসা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026