রবো তোমার , থেকো প্রতীক্ষায়
- তিরোহিত ধানিকা
নিভৃতচারী ছেলেটি একদিন সাহসী হোলো
সমস্ত লজ্জা ,কুণ্ঠা আর আত্মগরিমাকে ভুলে
সামনে দাঁড়ালো আমার
রাস্তার ওপার চল্লিশ ফুট দূরে
দুহাত প্রসারিত করে
আস্তিন গুটাতে গুটাতে বলল ...
ছেলেটি কিছুই বলল না ......
সামনে দণ্ডায়মান মূর্তিপনার ভঙ্গিতে আমি দাঁড়িয়ে।
সামনাসামনি দাঁড়ানো দুটি শরীর ভিজছে ঘামে
আশেপাশে বিকট শব্দে প্রকম্পিত
অথচ এখানে সুনসান ।
ভেতরে ভেতরে তুষারের ন্যায় শীতল স্পর্শ
প্রতিটি নিঃশ্বাস যেন এক বাঁধ ভাঙ্গার আওয়াজ।
ছেলেটি তখনো আস্তিন গুটাতে থাকে ।
দু সেকেন্ড সময় নিলাম
শক্তকরে নিজের বাম হাতটা শরীরের সাথে ঘেঁষে
অসীম সাহস সঞ্চার করে
গাড় কালো তৃষ্ণার্ত চোখ বরাবর তাকিয়ে বললাম...
না কিছুই বলতে পারিনি
কোনদিন আর পারবো না এ জনমে
তবে তোমার জন্য আমার কথার ফুলঝুরি সাজিয়ে রেখেছি
তুমি আর আমি সারারাত জাগবো ,গল্প করবো
নক্ষত্রে নক্ষত্রে পৌঁছে দেবো আমাদের গল্প ।
আমি আজও আসি
তুমি যেভাবে দেখেছিলে আমাকে তিনটি বছর আগে
আমি এখনো সেভাবে আছি
আজ ও আমি তোমার প্রতীক্ষায় ।
না না ভুল , ভুল বলেছি
তোমাকে আমি প্রতীক্ষায় রেখেছি
আমি খুব শীঘ্রই আসছি ।
কিন্তু দ্যাখো ,
আজকাল ট্রাক গুলো ক্যামন যেনো হয়ে গেছে
বেপরোয়া হয়ে আমি যখন তখন যেখানে সেখানে রাস্তা পেরুই
অথচ ওরা আমাকে পেছনে ধাক্কা মারে না ।
তুমি আরেকটু সাহসী হতে পারলে না !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।