একই স্বামী
- তিরোহিত ধানিকা
আমার ছেলে ক্লাস টুতে তোর মেয়েটা ওয়ানে
নতুন করে সম্পর্কটা বাঁধতে চাই তোর সনে ।
আয় না ভুলে সকল স্মৃতি মিশি আবার একসাথে
ঘুরি আবার পার্ক, হোটেলে সকাল , দুপু্র , রাতে।
আমার বউটা জানিস তুই তোর হাবিটা ও চিনি
কৃতজ্ঞ তোর হাবির কাছে করেছে সে ঋণী ।
বউকে এমন সুযোগ দিয়ে যে থাকে রোজ ঘরে
নমস্কারে সারাটা দিন রাখবো তার পা ধ'রে ।
এতো বছর পরে দেখা , ক্যামন ছিলিস বল
কই দেখছি নামে নি তো তোর যৌবনের ঢল ।
কি করে তোর বরটা বল না , কি এমন তার কাজ
চল না আজ দুজন মিলে সামনে দাঁড়াই আজ ।
আমার মেয়ে ক্লাস ওয়ানে তোর ছেলে টা টুতে
কান খাঁড়া কর ,নে শুনে নে , আসেনি তো শুতে ;
আমার স্বামী নষ্ট ঠিক ই , চিন্তা নেই তবু
তোর বৌয়ের ও স্বামী সে যে, ভেবেছিস কি কভু !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।