চিরদিন
- ফয়জুস সালেহীন - পূরোয়িতা
শুচিস্মিতা,
এভাবে চিরদিন হেসো, যে হাসিতে আছে সুহৃদ কোমলতা।
সুনয়না,
এভাবে চিরদিন দেখো, যা আমাকে করে আনমনা।
সুমনা,
এভাবে হৃদয়ে চিরদিন রেখো, কোনদিন আমায় ভুলনা।
প্রিয়ংবদা,
এভাবে আবেগ মিশানো কথাগুলো বলো সর্বদা।
প্রিয়তমা,
এভাবে চিরদিন ছোটখাটো ভুলগুলোকে করো ক্ষমা।
অপ্সরা,
এভাবে চিরদিন হয়ে থেকো আমার মনের ময়ূরী।
২৯-৮-৯৫ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।