স্বপ্নভরা বঙ্গাব্দ
- আবু জাফর বিশ্বাস
কাঠ-ফাঁটা রোদ আর গৃষ্মের দাবদাহ খরতাপে,
গৃষ্মকাল হাজির হলো তার চিরায়িত তপ্তরুপে।
নেই বৃষ্টি আছে শুধু প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা,
পরিবেশ বিপর্যয়ের কারন কি অধিক জনসংখ্যা?
স্বভাবতই বাড়াতে হচ্ছে যতো ফসলের উৎপাদন,
বারো মাস টলের চাষ আরো ইরি-বোরো আমন।
চাপ বাড়ছে ভূগর্ভস্থ পানির ভয়ঙ্কর দ্রুত গতিতে,
যার কারনে পরিবর্তন আসছে চিরসবুজ প্রকৃতিতে।
আরো ঊষ্ণ হতে পারে আগামি দিনের গৃষ্মকাল,
যদি পরিবেশ দূষন এভাবে চলতে থাকে বহাল।
নতুন সৃষ্টির প্রত্যয় নিয়ে স্বপ্নভরা আগামি বঙ্গাব্দ,
গাছ লাগান পরিবেশ বাঁচান চেতনা হোক উদ্দীপ্ত।
...................
০৩/০১/১৪২১
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।