ডিভোর্স লেটার
- তিরোহিত ধানিকা

তুই তো এখন বুড়িয়ে গেছিস বয়স টা তোর আটাশ
চামড়াতে আর সুগন্ধ নেই যেন ধাড়ী খাটাশ ,
কোমরেতে চর্বি জমা যেন বালুর চর
সাধ জাগে তোর ছেঁড়েছুঁড়ে ভাঙি সাধের ঘর ।

আমার যখন বাইশ বছর তোর তখনি ষোল
তোর বাড়ির সামনের মাঠে খেলতে জেতাম পলো ,
বিশাল ঘোড়ায় সওয়ার হয়ে খেলতে হতো ঠিক ই
তোর দিকে মন বারো আনা ,খেলায় বাকি সিকি ।

সেই তোকে আজ মন টানে না , মন টানে ঠিক খেলায়
নির্জন হোটেল ,ফ্যাশন শো আর সুন্দরীদের মেলায়
অবাক চোখে চেয়ে থাকি ললনা দের শরীর পানে
খুঁজতে থাকি নির্জনেতে তোকে পোষার আসল মানে ।

চৌত্রিশে ও তরুণ আমি ,আটাশে তুই বুড়ি
তোর সাথে তাই ভাল্লাগে না কাঁদা ছুড়াছুঁড়ি ;
এই নে ,ধর,ডিভোর্স লেটার ভালো থাকিস,বাই
আমার কি আর সাধ্য বল পুষি অমন গাই ।

*(বি: দ্র :এই ছড়াটা কাউ কে হেয় প্রতিপন্ন করার জন্য লেখা হইনি । কেউ এমন অবান্তর কথা /প্রশ্ন তুললে বুঝতে বাকি থাকবে না যে তিনি বোকাদের বোকা । )

**সবার দাম্পত্য জীবন সুখের হোক । শুভ কামনা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026