এপার - ওপার
- রামপ্রসাদ দলাই
বসে আছি ওই নদীর পাড়ে !!
উদাশি এই মন,সবই যায় ভুলে
নদীর পাড়ে লাল কাঁকড়ার সারি
কাদা মাখা ছোট মাছ ,করে বাড়া বাড়ি
মাঝি ভাই হাঁক দেয়,ওঠো তাড়াতাড়ি
সময় বহিয়া যায়,অপেক্ষারত ওপারের গাড়ী
একে একে ফিরে আসে,আর কেউ দেয় পাড়ি
টলমল নৌকা ,*************ছল ছল জল,
দক্ষিনের হাওয়া ভিজায় আঁচল...
ছোঁ মেরে মাছ ধরে গ্যাং চিলের দল,
সাঁঝের পাখি ফিরলো ঘরে খুশির কোলাহল
ভেসে চলে মেঘ হালকা বাতাসে ,
উঁকি মারে চাঁদ মেঘের ফাঁকেতে ...
নদী বহে যায় আপন মনে,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,আমার স্মৃতি.......
ভাবায় প্রতি ক্ষনে ক্ষনে.!!!!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।