স্বপ্নের হাত
- রামপ্রসাদ দলাই
পূব আকাশে উঠল মেঘ,হিংস্র বাতাস বহে
ওই আঘাতে সোনার ধান,মাটিতে লুটিয়ে পড়ে
অনেক আশা,অনেক স্বপ্ন,লুকিয়ে ছিল মনে
লক্ষ্মী বুঝি ফিরবে ঘরে,ভাবায় ক্ষনে ক্ষনে
আজিকে বড় খুশীর দিন,ভাইয়ের কপালে ফোঁটা
আমিই এক অভাগা ,আমিই শুধু একা
নেই দুঃখ,পেলাম না সুখ,
কল্পনায় আঁকা বোনের মুখ,
হাতটি ধরে নিলাম ফোঁটা,....
যম দুয়ারে পড়লো কাঁটা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।