মানের আঙ্গিকে
- রামপ্রসাদ দলাই
সারী সারী তাল গাছ আর নামহীন ফুল,
কলসি কাখে গৃহবধূ ,দোলে ঝুমকা দুল ,,,
শ্রাবনের হাসিতে পূর্ণ পুকুর !
ছোটদের কোলাহল ,মিষ্টি দুপুর
একে একে দেয় ঝাঁপ, জলেতে সাঁতার ,
তাই দেখে হাঁসগুলি নিজেদের মাতায় !
ডালে বসে চড়ুই পাখি করে কিচিমিচি ,
গাছের ফাঁকেতে সূর্যিআলো ,
করে ঝিকি মিকি !!!!!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।