বিচিত্র মানব
- রামপ্রসাদ দলাই
উচিত -,অনুচিত আর প্রতিযোগিতার মাঝে,
আজও শিশুমন গুমরে কাঁদে,
পিঠেতে বই,মাথায় ইঁটের সারি
স্বাধীনতা দিচ্ছি মাড়িয়ে,,!
শিশুর কলরব ,শিশুর স্বাস্থ্য,হাটাবো অপুষ্টি
ওরা নাকি জাতির ভবিষ্যৎ,
হারাচ্ছি নতুন সৃষ্টি .....!
মাতৃ স্নেহ,পিতার আদর,সবিতেই পরিচারিকার কদর,
খুন হয় ভ্রুণকন্যা ,চুরি হয় প্রকাশ্যে !
নির্যাতিতা শিশুকন্যা ,ভাসে চোখের জলে
আমাদের গড়i. আইন,আমরাই বিশ্বাস
শুধুই উদযাপন..মানাবিকতার..."শিশু দিবস"
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।