সমাজের আমরা না আমরা সমাজের
- রামপ্রসাদ দলাই
সমাজ সমাজ বলি আমরা....সবই সমাজের দোষ
আমাদের নিয়েই সমাজ গড়া, আমরাই নির্বোধ ...
মোড়ে মোড়ে নেশার দ্রব্য
কালো চশমা চোখে ********
প্রকাশে গিলছি আমরা ,আমাদের ভবিষ্যতকে ?
সব কিছুই লোক দেখানো ,সবার ভালো চাই
ওই নেশাতে মরছে তাই,আমার কাকা,তোমার ভাই
ভালোবাসা আদরেতে শেখে কুকুর -মোষ ;
সমাজ সমাজ বলি আমরা ,সবই কপালের দোষ!
মা বাবাকে ভালো বাসবো শিক্ষক দেন শিক্ষা
ভূলটি আমার শুধ সুধরে গেল....
স্যার এর মা করেন ভিক্ষা....?
চায়ের দোকানি সব জানতা,লিকার চায়ে দুধ
আমরা যে সুশিক্ষিত ,সমালোচনায় সুখ..
উকিলের ওকালতি ,সবইতে পাকাপাকি
মিথ্যে সাজায় কেষ ....
সমাজ সমাজ বলি আমরা.... সমাজে বেঁচে আছি বেশ....
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।