নানান জনের বাণী
- আবু জাফর বিশ্বাস
অল্প বিদ্যায় ভয়ঙ্কর
বেশি অর্থই অহঙ্কার
ছোট মুখে বড় কথা
উপদেশ দেয় যথা-তথা
অল্প জ্ঞানে গল্প বাজ
অধিক জ্ঞানে করে কাজ
শূন্য কলসি বাজে বেশি
ভাল মানুষ হয় যে দোষী
মহাজনের সুদের টাকা
বাঘের তেল গায়ে মাখা
কর্মের গুণে জীবন গড়ে
হাটুজলে কেউ ডুবে মরে
খাল কাটলে কুমির আসে
নিজের দোষে জীবন ভাসে
সুখে থাকলে ভূতে কিলায়
গরম ভাতে ব্যাজার বিলেয়
ধর্মের কল বাতাসে নড়ে
কর্মের ফল নিজেই গড়ে
অল্প শোকে হয় কাতর
অধিক শোকে হয় পাথর
............................
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।