ভুলতে পারিনা
- আবু জাফর বিশ্বাস
ভুলতে পারিনা বারংবার রক্তের ইতিহাস,
ভুলতে পারিনা একাত্তরের দীর্ঘ নয় মাস।
ভুলতে পারিনা শহীদ বুদ্ধিজীবীদের কথা,
ভুলতে পারিনা বীরাঙ্গনার হৃদয়ের ব্যথা।
মনে পড়ে পুত্রহারা দুখী মায়ের হাহাকার,
বিধবার আর্তনাদ, অবুজ শিশুর চিৎকার!
মনে পড়ে ধর্ষিতা কিশোরির আহাজারি,
নির্যাতিতার আর্তনাদে বাতাস হলো ভারী!
মনে পড়ে বিধবা পল্লীর তাজা নিথর দেহ,
দুলক্ষ ধর্ষিত মা-বোনের বেদনার নীল দেহ।
মনে পড়ে পাক হায়না শকুনের ছিড়ে খাওয়া,
অসংখ্য লাশের স্তুপ পচে-গলে কঙ্কাল হওয়া।
মনে পড়ে অনেক বছরের পরাধীনতা দুঃশাসন,
মুক্ত করেছে শেখ মুজিবের সাতই মার্চ ভাষণ।
মনে পড়ে অসংখ্য গণকবর, বদ্ধভূমির কথা,
ত্রিশ লক্ষ শহীদের রক্তে অর্জিত এ স্বাধীনতা।
---------------------------
চৌগাছা-১৬/১২/২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।