তুমি
- আবু জাফর বিশ্বাস
তুমি কি হবে আমার
স্বপ্নের সেই মানুষ?
দুজনে হাতটি ধরে
উড়াবো রঙিন ফানুস!
পদ্মার পারে নৌকায় বসে
করবো জোছনাস্নান,
ভরা বর্ষায় ঝমঝমে বৃষ্টিতে
শুনবো প্রেমের গান।
বিকেলের বুনো বাতাসে
ধানক্ষেত নকশি কাঁথা,
তোমার ওই খোলা চুলে
লিখবো প্রেমের কবিতা!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।