ফড়িং
- এস জামান হুসাইন - ফড়িং
ফড়িং তুমি ফড়ফড়িয়ে
উড়ো কোন্ অজানায়,
দুষ্ট বালক অবাক হয়ে
তোমার দিকে তাকায় ।
মুগ্ধ হয়ে ধরতে তোমায়
ছুটে তোমার পিছে,
ক্লান্ত হয়ে দুপুর বেলা
বসে গাছের নিচে ।
ষড় পায়ে বসো তুমি
পাখা মেলে উড়ো,
স্বাধীনতা পেয়ে তুমি
ইচ্ছে মতো ঘুরো ।
আমার সখির প্রিয় তুমি
ছোট বেলার সাথী,
সখির সাথে মিলে আমি
ফুলের মালা গাথি ।
তোমার লেজে সুতা বেধে
ছোট্ট মেয়ে খেলে,
পুকুর পাড়ে ঝিঙে ফুলে
বসো পাখা মেলে ।
ঘাসের ডগায় দেখলে তোমায়
শৈশব পরে মনে,
হলুদ পরী সেজে তুমি
উড়ো আকাশ পানে ।
(Dedicated to my beloved Zakia Jaman.)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।