প্রশ্ন ফাঁস
- এস জামান হুসাইন - চারশ বিশ

পড়ালেখা ছেড়ে দিয়ে
খেলতে সবাই চল,
কষ্ট করে পড়ালেখায়
লাভ কি হবে বল?

সময় এখন প্রশ্ন ফাঁসের
তবে কেন বসে?
দুষ্ট ছেলে বসে বসে
কাষ্ঠ হাসি হাসে!

শিশু থেকে প্রকৌশলী
মেডিকেল ভার্সিটি,
প্রশ্ন ফাঁস ঠেকাতে
কত যে কমিটি ।

মেধার মূল্য কমে গেছে
প্রশ্ন ফাঁসের তরে,
মেধাবীরা ঝরছে পরে
প্রশ্ন ফাঁসের ঝড়ে ।

প্রশ্ন ফাঁসের চলছে হিড়িক
গ্রাম গঞ্জে শহরে,
আর কত কাল রইব পরে
প্রশ্ন ফাঁসের বহরে ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026