অন্ধকারের শেষ সীমানায়
- শরিফুল ইসলাম

তুমি এসেছো পদ্মদীঘির পাড়ে
পড়ন্ত বিকেলের লালীমা আভায়
লালপাহাড়ের শেগুনবনে।
নীল টিপ সাদা শাড়ী খোপায় বেলি
যেন আকাশ থেকে আসা ভিনদেশী পরী।
দু’চোখ জুড়ে অনুরাগের ছায়া
অঙ্গে জড়িয়ে আদরের মায়া
গোলাপী ঠোঁটের ভিতর খুশিতে ফোটে মুক্তার হাসি।
আমার সমস্ত আবেগ ঝরে পড়ল পলাশ হয়ে
আমি আর থাকতে পারলা না
আমার পাঁজরে জড়িয়ে ধরতে গেলাম
তুমি তখনই মিলিয়ে গেলে খোলা হাওয়ায়।
।।
আমার অস্তিত্ব জুড়ে তোমার শরীরের গন্ধ
সমস্ত বাতাস বয়ে আনে নাকের ডগায়
আমি আকুল হয়ে খুজতে থাকি
এই পৃথিবীর সমস্ত গতিপথে।
।।
আমি দাঁড়িয়ে থাকি অন্ধকারের শেষ সীমানায়
নিস্তব্দতা আর ব্যর্থতা নিয়ে।
বেদনার মাটি জড়িয়ে ধরে ছুটে বেড়ায়
খোলা আকাশের নীচে এপ্রান্ত হতে ওপ্রান্তে।
নিরবে তাকিয়ে থাকি কিছুক্ষণ বেদনার ঘোরে
আঁধার যেভাবে দাঁড়িয়ে থাকে পৃথিবীর বুক চাপটে।
।।
ঝিঁ ঝিঁ পোকার কান ঝাঁঝানো শব্দে
প্রকৃতি অলক্ষে বলে যায়
শোকের ঘরে জেগে না থেকে
ঐ নির্জন থেকে চলে এসো
কুমারী পাথুরী প্রাণ থেকে গৌনতায়
আমি দাঁড়িয়ে থাকি অন্ধকারের শেষ সীমানায়।
২১।০৫।২০১৭ গাজীপুর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।