আরাধনা
- শরিফুল ইসলাম

বিশ্ব ব্রহ্মান্ডে আমি এক ক্ষ্যাপা বাউল
ভালোবাসার মহারূপ গড়তে চাই প্রেমের স্বর্গরাজ্যে,
আদর সোহাগে যতনে রাখতাম বুকের নিভৃত্যে।
সেই প্রেম আজ ভালোবাসা হয়ে ধরা দেয়
নিজেরই অজান্তে লুকিয়ে রাখি বিরাগ বিরহ প্রতারণা
সে যে এক বিষন্ন বিকেলের লুকিয়ে পড়া ঘৃণা।
।।
এই বিশাল ব্রহ্মান্ডে ভালবাসা ছড়িয়ে আছে
প্রতিটি দেহে প্রতিটি আত্মায় ,
তার রূপের বিচরণ অরূপের খেলায়।
ভালোবাসা শুধু স্নেহ আনন্দ সেবা আর সুখই নয়
প্রতিটি বেদনার অপরূপ এক রং।
।।
তাই বুঝি যত বিরহ প্রতারণা যত ক্ষয় যত অপচয়
সবই ভালোবাসা হয়ে সাত রং ছড়িয়ে দেয় ।
এইসব ক্ষুদ্র ক্ষুদ্র দেহে আজন্ম দাঁড়িয়ে থাকে সবার অলক্ষ্যে
অটল অনড় প্রেম প্রীতিময় জীবন হয়ে।
তাই আমি ধরে রাখি জীবন।
এ জীবনে আরাধনা করি প্রেম আর ভালোবাসার।
মৃত্যুর মধ্যে প্রেমের অমরত্ব প্রস্থান।
আমি কি তা করতে পারি নস্যাৎ!
তবে প্রেম ভালবাসা বিরাজ করবে কোথায়?
কোন প্রেমে কোন ভালোবাসায়?!!
২২।১০।২০১৭ গাজীপুর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026